নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৯ সেপ্টেম্বর ২০২৬

নবাগত এসপির সাথে খেলাফত মজলিস নেতাদের মতবিনিময়

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:০৩, ৯ সেপ্টেম্বর ২০২৬

নবাগত এসপির সাথে খেলাফত মজলিস নেতাদের মতবিনিময়

নারায়ণগঞ্জ জেলায় নবাগত পুলিশ সুপার (এসপি) মোঃ হাবিবুর রহমানের সাথে মতবিনিময় করেছেন খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় নারায়ণগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে বন্দর উপজেলার ২৬ নম্বর ওয়ার্ডে খেলাফত মজলিসের কর্মী শাহীন হত্যা এবং ২২ নম্বর ওয়ার্ডে যুব আন্দোলনের নেতা বুলবুল হত্যাকাণ্ড ছাড়াও জেলার বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, কিশোর গ্যাংয়ের তাণ্ডব ও মাদকের ভয়াবহ চিত্র তুলে ধরেন নেতৃবৃন্দ। এসব অপরাধ দমনে দ্রুত ও কার্যকর ভূমিকা নেওয়ার জন্য পুলিশ সুপারের প্রতি আহ্বান জানান তারা।

এ সময় পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে খেলাফত মজলিসসহ জেলার সর্বস্তরের নেতৃবৃন্দের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেন।

সভায় খেলাফত মজলিসের জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলী, মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান, সদর থানা সভাপতি খন্দকার হাফেজ আওলাদ, জেলা সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ শরীফ মিয়াজী ও মুফতী আব্দুল গনী।

এছাড়াও ফতুল্লা থানা সভাপতি আবুবকর সিদ্দীক, বন্দর থানা সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল্লাহ আল-মামুন, মহানগর প্রচার সম্পাদক মুফতী তৌফিক বিন হারিছ, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, জেলা সহ-সভাপতি যোবায়ের তানভীর, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ এবং দলীয় নেতা আলতাফ হুসাইন, এডভোকেট হাসান শাহরিয়ার খান আসাদ ও আকিব হোসাইন রাকিবসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।