নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৮ জুলাই ২০২৬

স্বেচ্ছাসেবক লীগ

স্বেচ্ছাসেবক লীগ

চাষাড়াসহ ৫টি বিভাগে ৫০০ মানুষের মাঝে লজিক অব বাংলাদেশের ইফতার বিতরণ

চাষাড়াসহ ৫টি বিভাগে ৫০০ মানুষের মাঝে লজিক অব বাংলাদেশের ইফতার বিতরণ

৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের চাষাড়াসহ দেশের ৫টি বিভাগে একযোগে ৫০০ জন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে লজিক অব বাংলাদেশ। শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত অলাভজনক দক্ষতা উন্নয়ন সংগঠন লজিক অফ বাংলাদেশ প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্যপূর্ণ দিনটিতে মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার বার্তা ছড়িয়ে দিতে গ্রহন করে এই ভিন্নধর্মী উদ্যোগ। ২০২১ সালের ৪ঠা মার্চ যাত্রা শুরু করা সংগঠনটি সূচনালগ্ন থেকে দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনে কাজ করে আসছে।

০৮:২৫ পিএম, ৫ মার্চ ২০২৬ বৃহস্পতিবার

বন্দরে লিফলেট বিতরণ করায় আওয়ামীলীগের ৪ নেতাকর্মী আটক

বন্দরে লিফলেট বিতরণ করায় আওয়ামীলীগের ৪ নেতাকর্মী আটক

আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্দেশনায় গত ২ দিন ধরে বন্দর উপজেলার কলাগাছিয়া ও থানা সোনাকান্দা এলাকায় লিফলেট বিতরণ কর্মসূচি পালন করে আসছিলেন আটককৃত দুজন। এর ধারাবাহিকতায় জামান মিয়া ও তার অনুসারী সাইদুল ইসলাম নিজ অটোরিকশার গ্যারেজে লিফলেট বিতরণ করেন । পরে গতকাল ( সোমবার) এই সংক্রান্ত একটি ভিডিও `বাংলাদেশ আওয়ামীলীগ`র ভেরিফাইড ফেসবুক পেজে আপলোড করা হলে মুহুর্তের মধ্যে ভিডিওটি ছড়িয়ে পড়ে। এ নিয়ে জেলাজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। পরে অভিযান পরিচালনা করে পুলিশ দুইজনকে আটক করে। 

০৫:০৯ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২৫ মঙ্গলবার