নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১৯ আগস্ট ২০২৬

সোনারগাঁয়ে কওমি মাদরাসা আঞ্চলিক শিক্ষা বোর্ডের কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৭:৪২, ১৯ আগস্ট ২০২৬

সোনারগাঁয়ে কওমি মাদরাসা আঞ্চলিক শিক্ষা বোর্ডের কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কওমি মাদরাসা আঞ্চলিক শিক্ষা বোর্ডের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (১৯ আগস্ট) সোনারগাঁয়ের গোয়ালদী এলাকায় এ মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সোনারগাঁয়ের ৭০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১ হাজার ৩০০ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।

 

কওমি মাদরাসা আঞ্চলিক শিক্ষা বোর্ডের সভাপতি মাওলানা মহিউদ্দিন খাঁনের সার্বিক তত্ত্বাবধানে এবং মুফতি সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিল্পপতি ফেরদৌস রহমান মামুন ভূঁইয়া।

 

এ সময় উপস্থিত ছিলেন আশরাফুল উলুম উলুকান্দি মাদরাসার সাধারণ সম্পাদক গাজী আনিসুর রহমান, কওমি মাদরাসা আঞ্চলিক শিক্ষা বোর্ডের উপদেষ্টা মাওলানা জহিরুল ইসলাম ফারুকী, মহাসচিব মাওলানা আব্দুদ দাইয়ান, পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা রুহুল আমীন কাসেমী, সহসভাপতি মাওলানা কামাল হোসেন, মাওলানা মুহাম্মদ উল্লাহ, মাওলানা মাহবুবুর রহমান, মুফতি সাখাওয়াত উল্লাহ মুহিব, মুফতি আমজাদ হোসেন, মুফতি আবু সালেহ, মুফতি সাব্বির হোসেনসহ বোর্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

 

অনুষ্ঠানে কওমি মাদরাসার শিক্ষার্থীদের মেধা ও শিক্ষাগত সাফল্যের স্বীকৃতিস্বরূপ কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

বক্তারা বলেন, শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ ও আধুনিক শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে। তারা দেশ ও সমাজের কল্যাণে নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগানোর জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

 

মহাসম্মেলনে কওমি শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং মাদরাসা শিক্ষার উন্নয়ন নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।