নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

০৫ অক্টোবর ২০২৬

শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি করা গেলে দেশ আরও শক্তিশালী হবে: ডিসি

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৭:০৮, ৫ অক্টোবর ২০২৬

শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি করা গেলে দেশ আরও শক্তিশালী হবে: ডিসি

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেছেন, শিক্ষকদের পেশা সুরক্ষা ও মর্যাদা বৃদ্ধি করা গেলে আগামী ৬০ বছরের ভবিষ্যৎ বাংলাদেশ আরও শক্তিশালী হবে। এ জন্য শিক্ষকদেরও সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। 

সোমবার (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে  একথা বলেন তিনি। 

তিনি বলেন, একজন ভালো শিক্ষক শুধু পাঠদান করেন না, তিনি একটি প্রজন্মের নৈতিকতা ও মানবিকতা গড়ে তোলেন। সরকার শিক্ষকদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে কাজ করা হচ্ছে। শিক্ষকদের হারানো গৌরব ও মর্যাদা ফিরিয়ে দিতে সরকার বদ্ধপরিকর।

‘শিক্ষকদের পাশে: পেশা সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর’—এই প্রতিপাদ্যে নারায়ণগঞ্জে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে 

র‍্যালি, আলোচনা সভা এবং জেলার গুণী ও শ্রেষ্ঠ শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়।

আলোচনা সভায় আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এসময় জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী নূর খান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগমসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত বিষয়: