নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২১ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে প্রথমবারের মতো জেলা পরিষদের বেসরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:২৫, ২০ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে প্রথমবারের মতো জেলা পরিষদের বেসরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু

প্রথমবারের মতো নারায়ণগঞ্জে চালু হয়েছে জেলা পরিষদের বেসরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা। জেলার ২০০টি বেসরকারি কিন্ডারগার্টেনের ১ হাজার ৬৭২ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছে।

 

বৃহস্পতিবার (২০ নভেম্বর) থেকে শুরু হওয়া এ পরীক্ষা চলবে আগামীকাল শুক্রবার (২১ নভেম্বর) পর্যন্ত। নারায়ণগঞ্জ সদর উপজেলার তিনটি এবং বন্দর, সোনারগাঁ, আড়াইহাজার ও রূপগঞ্জ উপজেলার একটি করে মোট সাতটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

 

দুই দিনব্যাপী এ পরীক্ষায় প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত পরীক্ষা নেওয়া হচ্ছে। বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান—এই চারটি বিষয়ে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছে।

 

জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মো. মামুন মাহমুদ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় তথা কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আরও মনোযোগী ও আগ্রহী করে গড়ে তোলার লক্ষ্য নিয়ে এ বৃত্তি কার্যক্রম চালু করেছেন।

 

সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগের মাধ্যমে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পড়াশোনায় উৎসাহ বাড়বে। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরিতেও এ বৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সম্পর্কিত বিষয়: