অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন করে বিভিন্ন নামে প্যাকেটজাত করার অভিযোগে সেমাই তৈরির দুটি প্রতিষ্ঠানকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার শহীদ নগর এলাকায় গ্রামীন ও আনন্দ সেলাই কারখানায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের নেতৃত্ব দিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার পারভেজ, র্যাব-১১ আল মাসুদ খান নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা সুরাইয়া শামসুল নাহার।
তারা জানান, গ্রামীন সেমাই কারখানা প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের সিল ব্যবহার করলেও কোন বৈধ অনুমোদনের কাগজপত্র দেখাতে পারেনি। একই সঙ্গে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদনের প্রমাণ পাওয়ায় ১ লাখ টাকা জরিমানা ও উৎপাদনকৃত সেমাই জব্দ করা হয়।
অপরদিকে আনন্দ সেমাই কারখানার প্রতিষ্ঠানটির বিএসটিআই অনুমোদন থাকলেও নিয়ম বহির্ভূত ভেঙ্গের অভিযোগে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তারা।


































