নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৭ অক্টোবর ২০২৬

পুলিশের ছিনতাইকৃত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার, প্রেস ব্রিফিং

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৫:৫৬, ১০ মার্চ ২০২৬

পুলিশের ছিনতাইকৃত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার, প্রেস ব্রিফিং

নারায়ণগঞ্জে কর্তব্যরত এক পুলিশ সদস্যের কাছ থেকে ছিনতাই হওয়া সরকারি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে এ তথ্য জানায় পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সি।

 

তিনি জানান,  ৯ মার্চ ভোরে নারায়ণগঞ্জ নগর ভবনের সামনে শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির এএসআই এসএম লুৎফর রহমান ডিউটিরত অবস্থায় মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত চাপাতি ও দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাকে আঘাত করে তার সরকারি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি ছিনিয়ে নেয়। এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে দস্যুতা মামলা দায়ের করা হয়।

পরে পুলিশের একাধিক টিম সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযান চালায়।

সোমবার সন্ধ্যায় বন্দর উপজেলার সোনাকান্দা বেপারীপাড়া এলাকা থেকে প্রথমে বিশালকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যে রাতে ফতুল্লার কাশীপুর ব্যাংক কলোনি এলাকা থেকে ফরহাদ ও হাসানকে আটক করা হয়।  আসামি বিশালের স্বীকারোক্তি অনুযায়ী রাত আড়াইটার দিকে বন্দর ফায়ার সার্ভিস স্টেশন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। এবং ছিনতাই কাজে ব্যবহৃত চাপাতি, ছোরা ও বড় ছুরি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে বন্দর থানার রেলী আবাসিক এলাকায় একটি পরিত্যক্ত সিমেন্টের বস্তার ভেতর  ছিনতাইকৃত পিস্তল, ২টি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় অন্য জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সম্পর্কিত বিষয়: