নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

১২ মার্চ ২০২৬

বক্তাবলীতে তিন ইটভাটাকে ৯ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:৪১, ১২ মার্চ ২০২৬

বক্তাবলীতে তিন ইটভাটাকে ৯ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লার বক্তাবলী এলাকায় অভিযান চালিয়ে তিনটি অবৈধ ইটভাটাকে ৯ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

 বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ জাহিদ রাতুলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

 

জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো- বক্তাবলী পূর্ব গোপালনগর মেসার্স এস ইউ এ ব্রিকসকে ৩ লক্ষ টাকা, একই এলাকার মেসার্স বোখারী ব্রিকসকে ৩ লক্ষ টাকা এবং নিজাম উদ্দিন ব্রিকসকে (এনবিএম সেভেন) ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ জাহিদ রাতুল বলেন, অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে ৩টি ইটভাটা থেকে ৯ লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়েছে। একই সঙ্গে কার্যক্রম সম্পূর্ণরূপ বন্ধ রাখার বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি অভিযানে এক্সকাভেটরের সাহায্যে মেসার্স বোখারী ব্রিকস কিলন আংশিক ভেঙে ফেলা হয় এবং ভাটাটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

এসময় অভিযানের সহায়তায় ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর ও নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমন্বয়ে গঠিত একটি টিম। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: মোবারক হোসেন।