নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

১৯ মার্চ ২০২৬

নারায়ণগঞ্জ টাইমস'র পাঠক, শুভানুধ্যায়ীদের ঈদের শুভেচ্ছা

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৬:৪৯, ১৯ মার্চ ২০২৬

নারায়ণগঞ্জ টাইমস'র পাঠক, শুভানুধ্যায়ীদের ঈদের শুভেচ্ছা

ঈদ মানে আনন্দ। ঈদ মানে উৎসব। ঈদ মানে সাম্য। ঈদ মানে উৎসের কাছে ফিরে যাওয়া। ঈদ মানে নিজেকে বিলিয়ে দেওয়া। ক্ষুদ্রতার ঊর্ধ্বে ওঠার চেষ্টা। বৃহতের সঙ্গে যুক্ত হওয়া। ঈদ মানে সবাই মিলে সুন্দর থাকা।

 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশে ও বিদেশে থাকা নারায়ণগঞ্জের জনপ্রিয় অন লাইন নিউজ পোর্টাল নারায়ণগঞ্জ টাইমস ডটকম এর সকল পাঠক, লেখক ও বিজ্ঞাপনদাতা, সাংবাদিকসহ সকল শুভানুধ্যায়ী ও মুসলিম উম্মাহকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক।

 

ঈদুল ফিতরে সবার জীবনে বয়ে আসুক অনাবিল আনন্দ ও সুখ-শান্তি। ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। ঈদ ধনী-গরীব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে।

 

ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক- এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা। হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক।

 

-----------সম্পাদক