নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৬ জুন ২০২৬

সন্ত্রাস, মাদক ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে প্রনিক’র র‍্যালি

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:৫৬, ৫ জুন ২০২৬

সন্ত্রাস, মাদক ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে প্রনিক’র র‍্যালি

নারায়ণগঞ্জের কলেজ রোড ও গলাচিপা এলাকায় সন্ত্রাস, মাদক ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে র‍্যালি ও জনসচেতনতামূলক কর্মসূচি পালন করেছে প্রতিবেশী নিরাপত্তা কমিটি (প্রনিক)।

শুক্রবার (৫ জুন) জুমার নামাজের পর গলাচিপার বায়তুল মামুর মসজিদ (চেয়ারম্যান বাড়ি সংলগ্ন) প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়ে মাসদাইর-বোয়ালিয়া খাল, গলাচিপা মোড়, রুপার বাড়ি হয়ে কলেজ রোড এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় প্রনিকের নেতৃবৃন্দ বলেন, নারায়ণগঞ্জকে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও কিশোর অপরাধমুক্ত করতে সামাজিক ঐক্য, সততা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ জাগ্রত করা প্রয়োজন। তারা জানান, ১৯৯২ সালে প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন প্রনিককে পুনরুজ্জীবিত করে একটি কল্যাণমুখী সমাজ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, বাংলাদেশ পুলিশ, সিটি করপোরেশনের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। আয়োজকরা ভবিষ্যতে প্রনিকের কার্যক্রম নারায়ণগঞ্জজুড়ে সম্প্রসারণ এবং বিভিন্ন সামাজিক সংগঠনকে একত্রিত করে জেলার উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এসম উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক শাখাওয়াত হোসেন খান, লেঃ কর্নেল (অবঃ) হুমায়ন কবীর রিপন, আহ্বায়ক প্রতিবেশি নিরাপত্তা কমিটি (প্রনিক), নাসির উদ্দিন মন্টু, সভাপতি গলাচিপা পঞ্চায়েত কমিটি, আলহ্বাজ শমসের আলী সভাপতি, গলাচিপা আাব্দুল আউয়াল মাদ্রাসা, আলহ্বাজ শাহ আলম সভাপতি গলাচিপা বাইতুল মামুর জামে মসজিদ, এম এ মান্নান প্টু সাধার সম্পাদক গলাচিপা বাইতুল মামুর জামে মসজিদ ও এলাকার গণ্যমান্যবৃক্তিবগ।