নগদ টাকার ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেনকে আরও সহজ ও জনপ্রিয় করতে নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ‘ক্যাশলেস নারায়ণগঞ্জ’ কর্মসূচি। মঙ্গলবার (১৮ আগস্ট) পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ক্যাশলেস লেনদেনের সুবিধা ও বাংলা ছজ ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন বক্তারা।
বক্তারা বলেন, বর্তমান সময়ে মানুষের দৈনন্দিন জীবনে ডিজিটাল লেনদেনের ব্যবহার দ্রুত বাড়ছে। নগদ টাকা বহনের ঝুঁকি ও ঝামেলা কমিয়ে মোবাইল কিংবা অন্যান্য ডিজিটাল মাধ্যমে দ্রুত ও সহজেই লেনদেন করা সম্ভব। এ ক্ষেত্রে বাংলা ছজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তারা আরও বলেন, একটি মাত্র বাংলা ছজ কোড ব্যবহার করে বিভিন্ন ব্যাংক ও আর্থিক সেবার মাধ্যমে লেনদেন করা যায়। এতে ক্রেতা ও বিক্রেতা উভয়ের জন্যই লেনদেন প্রক্রিয়া সহজ হচ্ছে। পাশাপাশি নগদ টাকা গুনে দেওয়া, ফেরত নেওয়া কিংবা সঙ্গে বহনের ঝামেলাও কমছে।
অনুষ্ঠানে উপস্থিত ক্রেতারাও বাংলা ছজ ব্যবহারের অভিজ্ঞতা তুলে ধরেন। তারা বলেন, কেনাকাটার সময় হাতে নগদ টাকা না থাকলেও ডিজিটাল পদ্ধতিতে সহজেই মূল্য পরিশোধ করা যাচ্ছে। এতে সময় সাশ্রয়ের পাশাপাশি লেনদেনের হিসাব রাখাও সহজ হচ্ছে।
এ সময় ব্যবসায়ীদের ক্যাশলেস লেনদেনে আরও বেশি অভ্যস্ত হওয়ার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, ক্রেতা ও ব্যবসায়ীরা ডিজিটাল লেনদেনে অভ্যস্ত হলে ধীরে ধীরে নগদ টাকার ওপর নির্ভরতা কমে আসবে।
আয়োজকরা জানান, সাধারণ মানুষের কাছে ক্যাশলেস লেনদেনের সুবিধা পৌঁছে দেওয়া এবং বাংলা ছজ ব্যবহারে উৎসাহিত করতেই এ ধরনের কর্মসূচির আয়োজন করা হচ্ছে। এর মাধ্যমে গ্রাহক ও ব্যবসায়ীদের মধ্যে ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস লেনদেন সম্পর্কে সচেতনতা আরও বাড়বে বলে আশা করেন তারা।
‘এক দেশ, এক ছজ’ ধারণাকে সামনে রেখে বাংলা ছজ-এর ব্যবহার বাড়ানোর মাধ্যমে দেশের লেনদেন ব্যবস্থা আরও আধুনিক, সহজ ও নিরাপদ হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও ক্রেতারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পূবালী ব্যাংক প্রধান কার্যালয়ের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ খান। বিশেষ অতিথি ছিলেন উপ-মহাব্যবস্থাপক ও বিভাগ প্রধান মোঃ রবিউল আলম, উপ-মহাব্যবস্থাপক ও শাখা প্রধান, নারায়ণগঞ্জ মোঃ সাইফুল আলম সরকার।
নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, নিতাইগঞ্জ শাখার সহকারী-মহাব্যবস্থাপক ও শাখা প্রধান মোঃ শফিউল আযম, টানবাজার শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও শাখা প্রধান, মোঃ মাহবুবুর রহমান ভূইয়া প্রমুখ।


































