নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ও আইনজীবী অ্যাডভোকেট মোঃ রাকিবুর রহমান সাগরকে সিদ্ধিরগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান এম ডব্লিউ উচ্চ বিদ্যালয় (মার্চেন্ট ওয়ার্কার্স হাই স্কুল)-এর পরিচালনা কমিটির সভাপতি মনোনীত করা হয়েছে। ১১ আগস্ট ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক জারি করা এক অফিস আদেশের মাধ্যমে তাকে এই দায়িত্ব দেওয়া হয়।
শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শকের কার্যালয় থেকে অনুমোদিত ৪ সদস্যের এই এডহক কমিটিতে রাকিবুর রহমান সাগরকে ‘সভাপতি’ ক্যাটাগরিতে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। পত্র ইস্যুর তারিখ থেকে আগামী ৬ (ছয়) মাসের জন্য এই কমিটি শিক্ষাপ্রতিষ্ঠানটি পরিচালনার দায়িত্ব পালন করবে।
অনুমোদিত কমিটিতে যুবদল নেতা রাকিবুর রহমান সাগর ছাড়াও সাধারণ শিক্ষক সদস্য হিসেবে মোঃ আতিকুর রহমান, অভিভাবক সদস্য হিসেবে মোঃ মোহসীন হোসেন এবং পদাধিকার বলে সদস্য সচিব হিসেবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অন্তর্ভুক্ত রয়েছেন।
রাকিবুর রহমান সাগর রাজনীতির বাইরে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছে। তিনি ঐতিহ্যবাহী আদমজী কবরস্থান কমপ্লেক্স মসজিদ কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।


































