বাংলাদেশ কিকবক্সিং এসোসিয়েশনের আয়োজনে ‘বেস্ট অফ বেস্ট জাতীয় কিকবক্সিং চ্যাম্পিয়নশিপে নারায়ণগঞ্জ জেলা দল ৪টি স্বর্ণ,২টি রৌপ্য এবং ৩টি ব্রোঞ্জ পদক লাভ করেছে। ঢাকার মোহাম্মদ আলী স্টেডিয়ামে রোববার (১৬ আগস্ট) অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় অংশ নিয়ে সাইফ হৃদয় ইমন, ইপাদ খান, নুসরাত জাইমা এবং সামিয়া জাহান বিভিন্ন ক্যাটাগরিতে ৪টি স্বর্ণপদক পেয়েছে।
নুসরাত জাইমা স্বর্ণপদকের পাশাপশি ১টি ব্রোঞ্জ পদক লাভ করে মহিলা বিভাগে সেরা খেলোয়াড় হয়েছে। সামিয়া জাহান স্বর্ণপদকের পাশাপাশি রৌপ্য ও ব্রোঞ্জ পদক পেয়েছে। ইলিয়াস খান রৌপ্য ও ব্রোঞ্জপদক পেয়েছে। তানজিম আহমেদ আলভি রৌপ্যপদক লাভ করেছে।
উল্লেখ্য দলনায়ক সাইফ হৃদয় ইমন এশিয়ান গেমসের কিকবক্সিং জাতীয় দলে ডাক পেয়েছে। জেলা কিকবক্সিং দলের সাফল্যে জেলা ক্রীড়া সংস্থা দলের সকলকে অভিবাদন জানিয়েছে।


































