নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৯ আগস্ট ২০২৬

অপরাধ ও আইনশৃঙ্খলা / মাদকবিরোধী কার্যক্রম

দেওভোগে মাদকবিরোধী মানববন্ধন, ৭ দিনের আল্টিমেটাম

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:২৯, ২৮ আগস্ট ২০২৬

দেওভোগে মাদকবিরোধী মানববন্ধন, ৭ দিনের আল্টিমেটাম

নারায়ণগঞ্জের দেওভোগ পাক্কা রোড খানকা গলি এলাকায় মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মাদক ব্যবসা ও সেবন বন্ধের দাবিতে শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে দেওভোগ পাক্কা রোড খানকা গলি পঞ্চায়েত কমিটি ও যুব সমাজের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধন শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, মাদকদ্রব্য বিক্রি ও সেবন নির্মূলে এলাকাবাসীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মাদক ব্যবসায়ীদের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না। পাড়া-মহল্লাভিত্তিক মাদক ব্যবসায়ীদের তালিকা তৈরি করে তাদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।

এ সময় বক্তারা দেওভোগ এলাকার মাদক ব্যবসায়ীদের আগামী ৭ দিনের মধ্যে মাদক ব্যবসা বন্ধ করার আল্টিমেটাম দেন। অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর সামাজিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন বক্তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক খবরের পাতা পত্রিকার সম্পাদক অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মাসুম, বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব বদিউজ্জামান বদু, অ্যাডভোকেট মাহাবুবুর রহমান ইসমাইল, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর সবুর খান সেন্টু, দেওভোগ পাক্কা রোড পঞ্চায়েত কমিটির সভাপতি মো. আওলাদ হোসেন, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন রমজান, বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি দুলাল মল্লিক, ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম মুরাদ, ২২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হান্নান সরকার, সাবেক যুবদল নেতা ও সমাজসেবক মোয়াজ্জেম হোসেন মন্টিসহ পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ।

এ ছাড়া মো. শাহাজাহান, হাফিজুল্লাহ, তোফাজ্জল হোসেন, জালাল হোসেন, আক্তার হোসেন, হাবিবুর রহমান হাবিব, পাখি হোসেন, মোজাম্মেল হোসেন, রাকিব উল হাসান, জুম্মান হোসেন, সুজন, সুইজার, দিগন্ত, আনাস পিতুল, অভি, মিশরসহ স্থানীয় নেতৃবৃন্দ মানববন্ধনে উপস্থিত ছিলেন।