নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

২১ সেপ্টেম্বর ২০২৬

চাষাঢ়ায় ১২০ কোটি টাকায় নির্মাণ হবে ১১ তলা জিয়া হল: নাসিক প্রশাসক

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:৫০, ২১ সেপ্টেম্বর ২০২৬

চাষাঢ়ায় ১২০ কোটি টাকায় নির্মাণ হবে ১১ তলা জিয়া হল: নাসিক প্রশাসক

১২০ কোটি টাকা ব্যয়ে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় পুনরায় নির্মিত হতে যাচ্ছে ১১ তলা শহীদ জিয়া হল এমনটাই জানিয়েছেন নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। সেইসাথে বহুতল এই ভবনের নিচের দুই তলায় প্রায় ৫০০ গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রাখার পাশাপাশি স্থানীয় সাংস্কৃতিক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে এতে নাট্যশালা, লাইব্রেরি, কমিউনিটি সেন্টার ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে চাষাঢ়ায় অবস্থিত শহীদ জিয়া হল পুনর্নির্মাণের লক্ষ্যে মাটি পরীক্ষা কার্যক্রমের সময় উপস্থিত থেকে একথা বলেন তিনি। 

প্রশাসক বলেন, জিয়া হল হবে ১১ তলা। দুই তলা হবে মাটির নিচে। সেখানে প্রায় ৫০০ গাড়ি রাখার ব্যবস্থা ও পার্কিং থাকবে। পরবর্তী ধাপে একটি সাংস্কৃতিক কেন্দ্রে যেসব সুবিধা থাকা দরকার নাট্যশালা, লাইব্রেরি, কমিউনিটি সেন্টারসহ সব ধরনের সুবিধা এখানে থাকবে। প্রশিক্ষণের ব্যবস্থাও থাকবে।’

এছাড়া তিনি জানান, প্রকল্পে সম্পূর্ণ ১২০ কোটি টাকা অর্থায়ন করবে জাইকা।  

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম এবং নাসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সম্পর্কিত বিষয়: