নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

১৯ মার্চ ২০২৬

নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও আক্রান্ত ১০, নেই মৃত্যু

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৬:২৮, ২৭ ফেব্রুয়ারি ২০২২

নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও আক্রান্ত ১০, নেই মৃত্যু

প্রাণঘাতি করোনাভাইরাসে নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় জেলায় ৩৬১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এতে আক্রান্ত হয়েছে ১০ জন। তবে নতুন করে কোন মৃত্যু নেই। মৃত্যুর সংখ্যা ৩৩৩ জনেই আছে। এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৩০ হাজার ২৪২ জন। সুস্থ হয়েছে ২৯ হাজার ৬৩৪ জন।  এ পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ২ লাখ ৩৫ হাজার ৪৪১ জনের।

 

রবিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে জেলা স্বাস্থ্যবিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন।

 

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এ পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশন এলাকায় মারা গেছেন ১৫০ জন ও আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৩৭৩ জন, সদরে মারা গেছেন ৫৯ জন ও আক্রান্ত হয়েছে ৬ হাজার ২৫২ জন, বন্দরে মারা গেছেন ৩২ জন ও আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৩৫ জন, রূপগঞ্জে মারা গেছেন ১৯ জন ও আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩৬০ জন, সোনারগাঁয়ে মারা গেছেন ৬৯ জন ও আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৯৪ জন এবং আড়াইহাজারে মারা গেছেন ৪ জন ও আক্রান্ত হয়েছেন ২ হাজার ১২৮ জন।

 

আরো পড়ুন