নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

২৪ আগস্ট ২০২৬

ঘোড়া প্রতিক নিয়ে বিজয়ের হাসি হাসতে চান আ`লীগ নেতা আলী হোসেন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৪১, ১১ জুলাই ২০২৪

ঘোড়া প্রতিক নিয়ে বিজয়ের হাসি হাসতে চান আ`লীগ নেতা আলী হোসেন

আগামী ২৭ জুলাই মুছাপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করছেন সমাজ সেবক ও আ'লীগ নেতা আলী হোসেন।

ঘোষিত তফসিল অনুযায়ী (১১ জুলাই) বৃহস্পতিবার সকাল ১১টায় বন্দর উপজেলা নির্বাচন অফিসার তথা রিটার্নিং অফিসার রিয়াজ আহমেদ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ ঘোষনা দেন।

আ'লীগ নেতা আলীহোসেন ঘোড়া প্রতিক নিয়ে ভোটারদের কাছে দোয়া প্রার্থনা করে বলেন,আমি মুছাপুর ইউনিয়নের সন্তান। দীর্ঘদিন ধরে আ'লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত আছি। সমাজ উন্নয়নে কাজ করছি। অবহেলিত মুছাপুর ইউনিয়নের উপনির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছি। জনগনের ম্যান্ডেড নিয়ে অবহেলিত মুছাপুর ইউনিয়নকে স্মার্ট ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য আপনাদের দোয়া চাই।