নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

০৮ ফেব্রুয়ারি ২০২৬

ফতুল্লা ৫ নম্বর ওয়ার্ডে খেজুর গাছের পক্ষে বিএনপির নির্বাচনী মিছিল

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২৩:১৫, ৭ ফেব্রুয়ারি ২০২৬

ফতুল্লা ৫ নম্বর ওয়ার্ডে খেজুর গাছের পক্ষে বিএনপির নির্বাচনী মিছিল

নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি নেতৃত্বাধীন জোটের মনোনীত প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমীর খেজুর গাছ প্রতীকের পক্ষে ফতুল্লা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় নির্বাচনী প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বিএনপি নেতাকর্মী ও সাধারণ ভোটারদের অংশগ্রহণে মিছিলটি ফতুল্লা ৫ নম্বর ওয়ার্ডের কোতালের বাগ ক্লাবের সামনে থেকে শুরু হয়ে কুতুব আইল, শিবু মার্কেট বাসস্ট্যান্ড হয়ে উপজেলা মাঠে এসে শেষ হয়।

মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা খেজুর গাছ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং নানা স্লোগানে এলাকা মুখরিত করে তোলেন।

এ সময় মিছিলে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতা আরব আলী, স্বেচ্ছা সেবক দল নেতা এস,কে শাহিন,যুবদল নেতা মিঠু, নয়ন এবং স্বেচ্ছাসেবক দল নেতা আরিফ প্রধানসহ দলীয় নেতাকর্মীরা।

সম্পর্কিত বিষয়: