নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

২৭ জুলাই ২০২৬

ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের স্থায়ী সদস্য হলেন আরো ৪ জন

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:০৮, ২৭ জুলাই ২০২৬

ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের স্থায়ী সদস্য হলেন আরো ৪ জন

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) নারায়ণগঞ্জ জেলা শাখায় চার জন অস্থায়ী সদস্যকে স্থায়ী সদস্য হিসেবে নেয়া হয়েছে।  

সোমবার (২৭ জুলাই ২০২৬) দুপুরে এসোসিয়েশনের চাষাড়াস্থ স্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে তাদের স্থায়ী সদস্য পদ দেয়া হয়। তারা হলেন দৈনিক নীরবাংলা পত্রিকার ফটো সাংবাদিক মোঃ মশিউর রহমান, অনলাইন র্পোটাল সময়ের নারায়ণগঞ্জ ডট কম এর ফটো সাংবাদিক হাবিব খন্দকার, দৈনিক যুগের চিন্তা পত্রিকার ফটো সাংবাদিক মোঃ মেহেদী হাসান ও দৈনিক সমকালীন কাগজ পত্রিকার ফটো সাংবাদিক আল মামুন খাঁন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ এনামুল হক সিদ্দিকী, সাধারন সম্পাদক সহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বিশাল আহমেদ, অর্থ সম্পাদক মোঃ কাইয়ুম খান, নির্বাহী সদস্য মোক্তার হোসেন।

উল্লেখ্য, গত শনিবার (২৫ জুলাই ২০২৬) তারিখ সংগঠনের নির্বাহী কমিটির নিয়মিত মাসিক সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেয়া হয়।