নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

২৮ সেপ্টেম্বর ২০২৬

শুরু হলো ‘হ্যালো নারায়ণগঞ্জ’

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:৩৪, ২৮ সেপ্টেম্বর ২০২৬

শুরু হলো ‘হ্যালো নারায়ণগঞ্জ’

অনলাইন নিউজ পোর্টাল ‘হ্যালো নারায়ণগঞ্জ’ এর পথ চলা শুরু হয়েছে সোমবার (২৮ সেপ্টেম্বর) থেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণার মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে এ গণমাধ্যম। 

হ্যালো নারায়ণগঞ্জ ডট কম এর সম্পাদক আনোয়ার হাসান জানিয়েছেন, অনেক নিউজ পোর্টালের ভিড়ে ব্যতিক্রম কিছু করার ইচ্ছে নিয়েই পাঠকের ভালোবাসা নিতে চাই। তাই কোন জাকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান না করে আমরা শুরু করলাম। আমাদের এ অনলাইনে সংবাদ, ছবি ও ভিডিওর পাশাপাশি ৪ টি ফ্রি টুল সবার জন্য উন্মুক্ত রয়েছে । বাংলা-ইউনিকোড কনভার্টার, ফটো কার্ড মেকার, ছবি ও ভিডিও রিসাইজার টুলগুলো চাইলেই যে কেউ প্রয়োজনে ব্যবহার করতে পারবে। হ্যালো নারায়ণগঞ্জ এর পথ চলার শুরুতেই যারা শুভেচ্ছা জানিয়ে প্রেরণা দিয়েছে তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন আনোয়ার হাসান।

সম্পর্কিত বিষয়: