নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৭ ফেব্রুয়ারি ২০২৬

সাংবাদিক সৈকতের বাবার মৃত্যুতে মামুন মাহমুদের শোক

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৪২, ৪ ডিসেম্বর ২০২৫

সাংবাদিক সৈকতের বাবার মৃত্যুতে মামুন মাহমুদের শোক

সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার শওকত আলী সৈকতের বাবা অবসরপ্রাপ্ত সমবায় কর্মকর্তা আব্দুল হাই ভূঁইয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় অধ্যাপক মামুন মাহমুদ বলেন, আমরা বিশিষ্ট সাংবাদিক শওকত আলী সৈকতের বাবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। মরহুমার রুহের মাগফিরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

তিনি আরও বলেন, সাংবাদিক সৈকতের প্রিয় বাবার মৃত্যুতে তাকে এবং তার পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের নাই। এই মুহূর্তে আল্লাহ তায়ালা তাদের ধৈর্য ধারণের তৌফিক দান করুন। মহান আল্লাহ তায়ালা তার বাবাবে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন।

উল্লেখ্য, সাংবাদিক শওকত আলী সৈকতের বাবা বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে আব্দুল হাই ভুইয়া (৮০) বার্ধক্যজনিত ও শারীরিক অসুস্থ হয়ে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া----রাজেউন)। 

বাদ আছর নারায়ণগঞ্জের ফতুল্লার দক্ষিণ সস্তাপুর বায়তুল আকসা জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা ও মাসদাইর কবরস্থানে দাফন সম্পন্ন হয়।