নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৮ ফেব্রুয়ারি ২০২৬

ইসলামী ছাত্র আন্দোলন সিদ্ধিরগঞ্জ থানা শাখার ইফতার বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত:১৭:৪৭, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

ইসলামী ছাত্র আন্দোলন সিদ্ধিরগঞ্জ থানা শাখার ইফতার বিতরণ

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ মহানগর নিয়ন্ত্রিত সিদ্ধিরগঞ্জ থানা শাখার উদ্যোগে পথযাত্রী ও পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) শাপলা চত্বর, থানা কার্যালয় সংলগ্ন এলাকায় এ ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি মুহা. আবরারুল করীম। 

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক মুহা. খালেদ সাইফুল্লাহ সানভীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর সাংগঠনিক সম্পাদক মুহা. আমির হামজা। এছাড়াও থানা শাখার অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ বলেন, পবিত্র রমজান মাসে অসহায় ও পথযাত্রী মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ একটি মানবিক ও সেবামূলক উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

সম্পর্কিত বিষয়: