নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

১৭ জুলাই ২০২৬

জুলাই শহীদ দিবসে শহীদ স্মৃতিস্তম্ভে ছাত্র ফেডারেশনের শ্রদ্ধাঞ্জলি

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:১৬, ১৬ জুলাই ২০২৬

জুলাই শহীদ দিবসে শহীদ স্মৃতিস্তম্ভে ছাত্র ফেডারেশনের শ্রদ্ধাঞ্জলি

জুলাই শহীদ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলা।

 

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে সংগঠনের নেতাকর্মীরা শহীদ আবু সাঈদসহ জুলাই অভ্যুত্থানে নিহত সকল শহীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন।

 

এ সময় শহীদ আদিলের বাবা, শহীদ রাব্বির বাবা এবং শহীদ স্বজনের ভাই উপস্থিত ছিলেন।

 

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে ছাত্র ফেডারেশনের নেতারা বলেন, অভ্যুত্থানের বীর শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার শপথ নিতে হবে। শহীদদের স্বপ্নের রাষ্ট্র প্রতিষ্ঠাই হবে তাদের প্রতি প্রকৃত শ্রদ্ধাঞ্জলি।

 

নেতৃবৃন্দ আরও বলেন, জুলাইয়ের আত্মত্যাগ অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামের প্রেরণা হয়ে থাকবে। শহীদ আবু সাঈদ, ওয়াসিমসহ সকল শহীদের আত্মত্যাগ নতুন বাংলাদেশের পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাদের স্মৃতিকে ধারণ করে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

 

শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি সৃজয় সাহা, সহ-সভাপতি ইউশা ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহিন মৃধা, রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক মুক্ত শেখ, দপ্তর সম্পাদক শেখ সাদী এবং সদস্য মো. সোহাগ।

সম্পর্কিত বিষয়: