বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সম্মেলনে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ফারহানা মানিক মুনা। তিনি এর আগে নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন। ছিলেন কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদকও।
শুক্রবার (২৪ জুলাই) ঢাকায় সংগঠনটির ১৪তম সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের শেষের দিকে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।
ছাত্র ফেডারেশনের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সৈকত আরিফ। আগের কমিটিতে তিনি সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক ফারহানা মানিক মুনা সরকারি তোলারাম কলেজ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর শেষ করেছেন।


































