নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের হোসেপুর জনকল্যাণ সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের ৫৩ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) দুপুর ১টায় সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মো. বজলুর রহমান (সিআইপি)-কে সভাপতি এবং হাজী মো. মোক্তার হোসেন-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে নতুন কমিটি ঘোষণা করা হয়।
কমিটির সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ্ব কবির হোসেন ভূঁইয়া। এছাড়া সহ-সভাপতি হিসেবে রয়েছেন মো. মহিউদ্দিন আহমেদ শাহীন, আলী আহমেদ মেম্বার ও শাহজালাল শিকদার। সহ-সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামাল (মোস্তাক) এবং সাংগঠনিক সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন (জুয়েল) নির্বাচিত হয়েছেন।
এছাড়াও কমিটিতে বিভিন্ন সম্পাদকীয় ও কার্যকরী সদস্য পদে মোট ৫৩ জনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
নবগঠিত কমিটির সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে সংগঠনের উপদেষ্টা পরিষদ ও সাবেক দায়িত্বশীলদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে হোসেপুর জনকল্যাণ সমিতি এলাকার সামাজিক উন্নয়ন, জনকল্যাণমূলক কার্যক্রম ও পারস্পরিক সম্প্রীতি বজায় রাখতে আরও কার্যকর ভূমিকা পালন করবে।


































