ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে সংগঠনের সাবেক সভাপতি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সাবেক সহ-সভাপতি মরহুম মাওলানা শফিকুল ইসলাম (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) জেলা পরিষদ ডাকবাংলো অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি সাইফুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সিয়াম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা দ্বীন ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সদ্য সাবেক মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মুহাম্মাদ শফিকুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি মুহাম্মাদ মামুনুর রশীদ, আব্দুল হান্নান এবং সংগঠনের সাবেক সহ-সভাপতি মাওলানা আব্দুর রশিদ।
বক্তারা মরহুম মাওলানা শফিকুল ইসলাম (রহ.)-এর জীবনাদর্শ, সাংগঠনিক অবদান ও ইসলামী আন্দোলনে তাঁর ত্যাগ-তিতিক্ষার বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, তাঁর আদর্শ ও কর্ম নতুন প্রজন্মের ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
আলোচনা সভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ইসলামী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা অংশ নেন।


































