নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৪ আগস্ট ২০২৬

বুধবার ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:২৪, ৪ আগস্ট ২০২৬

বুধবার ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি এবং শহীদদের স্মরণে ইসলামী আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ মহানগর আগামীকাল বুধবার বিকেল ৩টায় চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ ও গণ-মিছিলের আয়োজন করেছে।

 

সমাবেশে সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাও. দ্বীন ইসলাম।

 

?️ প্রধান অতিথি: সংগঠনের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান

?️ বিশেষ অতিথি: কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মাও. আরিফুল ইসলাম

 

এছাড়া ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ মহানগর জুলাই আন্দোলনকে স্মরণ করে ফটো এক্সিবিশন ও ডকুমেন্টারি প্রদর্শনীরও আয়োজন করেছে।

সম্পর্কিত বিষয়: