ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ শহর শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) শহরের বিভিন্ন স্থানে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীরা অংশ নিয়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশ সুরক্ষায় তরুণ সমাজকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর শাখার সভাপতি মুহাম্মাদ সাইম হোসেন, সহ-সভাপতি শেখ মুহাঃ রুহুল আমিন, দাওয়াহ সম্পাদক মুহাম্মাদ হুজাইফা, তথ্য, গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মাদ তাওসিফ মাহবুবসহ বিভিন্ন থানা শাখার নেতৃবৃন্দ।
সংগঠনের নেতারা বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের প্রতি দায়িত্বশীলতার বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি তরুণদের পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।


































