নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

০৪ সেপ্টেম্বর ২০২৬

মামুন হোসেনকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:১৫, ৩ সেপ্টেম্বর ২০২৬

মামুন হোসেনকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

জাতীয় মানবাধিকার সংস্থা “হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি”-এর আগামী এক বছর মেয়াদি কার্যকরী পরিষদে মো. মামুন হোসেনকে সহসাধারণ সম্পাদক মনোনীত করায় বিভিন্ন সামাজিক, সাহিত্যিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

গত ৩১ আগস্ট (সোমবার) হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান/প্রধান নির্বাহী এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মাদ সাঈদুল হক সাঈদ স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে আগামী এক বছর মেয়াদের জন্য সংগঠনটির কার্যকরী পরিষদের অনুমোদন দেওয়া হয়। 

উক্ত পরিষদে মো. মামুন হোসেনকে সহসাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।তাঁর এই গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তিতে কলকন্ঠ সাহিত্য ফোরাম, শব্দশৈলী সাহিত্য ও সংস্কৃতি পরিষদ, দ্রুব সাহিত্য পরিষদ, নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশন, বৈষম্যমুক্ত মানবিক ফোরাম,ছাত্র কল্যাণ ফাউন্ডেশন,  নারায়ণগঞ্জ জেলা প্রেসক্লাবসহ আরও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

অভিনন্দনবার্তায় সংগঠনগুলোর নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, মানবাধিকার, ন্যায়বিচার, সামাজিক ন্যায়, বৈষম্যবিরোধী আন্দোলন এবং অসহায় মানুষের অধিকার প্রতিষ্ঠায় মো. মামুন হোসেন তাঁর ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে পালন করবেন।

একই সঙ্গে তাঁর সাংগঠনিক অভিজ্ঞতা ও সামাজিক কর্মকাণ্ড হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা প্রত্যাশা করেন।

নতুন দায়িত্বের জন্য মো. মামুন হোসেনকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়ে সংশ্লিষ্ট সংগঠনগুলোর পক্ষ থেকে তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়েছে।

সম্পর্কিত বিষয়: