নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২৭ সেপ্টেম্বর ২০২৬

বাস ভাড়া কমানো ও শিক্ষার্থীদের হাফপাশ নিশ্চিতের দাবিতে ইসলামী ছাত্র আন্দোলনের স্মারকলিপি

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:৪৫, ২৭ সেপ্টেম্বর ২০২৬

বাস ভাড়া কমানো ও শিক্ষার্থীদের হাফপাশ  নিশ্চিতের দাবিতে ইসলামী ছাত্র আন্দোলনের স্মারকলিপি

অযাচিত বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদ, ভাড়া কমানো এবং ক্লাস চলাকালীন সকল বাসে শিক্ষার্থীদের শতভাগ হাফপাশ নিশ্চিতের দাবিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা।

রোববার (২৭ সেপ্টেম্বর) সংগঠনটির জেলা সভাপতি সাইফুল ইসলামের নেতৃত্বে জেলা প্রশাসক মো. রায়হান কবির বরাবর এ স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে বাস ভাড়া নিয়ন্ত্রণে পরিবহন খাতের ‘সিন্ডিকেট’ ভেঙে যথাযথ পদক্ষেপ নেওয়া, অযাচিত ভাড়া বৃদ্ধি বন্ধ, বাস ভাড়া কমানো এবং ক্লাস-ডে’তে সকল বাসে শিক্ষার্থীদের শতভাগ হাফপাশ নিশ্চিত করার দাবি জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সিয়াম, কওমি মাদ্রাসা সম্পাদক আব্দুর রহমান রাসেল, আলিয়া মাদ্রাসা সম্পাদক মুসআব জামান মাশরাফি, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক ইমরান আদনান এবং কার্যনির্বাহী সদস্য আব্দুল্লাহ আল ইমরান।

সম্পর্কিত বিষয়: