জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে শহরের খানপুরে অবস্থিত নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মো. মামুন মাহমুদ।
ড্যাব নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক অধ্যাপক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের পরিচালক ডা. আবুল বাশার, কুমিল্লা জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম, ডা. আমিনুল ইসলাম, সহকারী অধ্যাপক ডা. আমীর উল মূলক, ডা. ফারুক হোসেন, ডা. নাজমুল হোসেন বিপুল, ডা. মো. জহির উদ্দিন আহমেদ এবং সহকারী অধ্যাপক ডা. পঙ্কজ কুমার নাথসহ অন্যান্য চিকিৎসক ও অতিথিরা।
সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন বক্তারা।


































