নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

২৪ মার্চ ২০২৬

সিদ্ধিরগঞ্জে মহাসড়কে লেগুনার ধাক্কায় অজ্ঞাত কিশোরের মৃত্যু

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৩৫, ১০ জুলাই ২০২৪

সিদ্ধিরগঞ্জে মহাসড়কে লেগুনার ধাক্কায় অজ্ঞাত কিশোরের মৃত্যু

চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশে লেগুনার ধাক্কায় অজ্ঞাত এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুলাই) গভীর রাতে মহাসড়কের শিমরাইল মোড়স্থ গ্রীন গার্ডেন এর সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে শিমরাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ একেএম শরফুদ্দীন বলেন, গভীর রাতে একটি লেগুনার ধাক্কায় এক কিশোরের মৃত্যু হয়েছে। তার পরিচয় এখনো সনাক্ত হয়নি। 

তবে, ধারণা করছি বয়স আনুমানিক ১৭ বছর হতে পারে। দুর্ঘটনাটি ঘটার সাথে সাথে ঘাতক লেগুনা চালক ঘটনাস্থল থেকে পালালেও লেগুনাটি নিতে পারেনি। আমরা গাড়িটি আটক করেছি।