নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

০২ আগস্ট ২০২৬

বন্দরে শ্রমিকলীগ সভাপতি কবির গ্রেপ্তার  

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৩০, ২২ আগস্ট ২০২৫

বন্দরে শ্রমিকলীগ সভাপতি কবির গ্রেপ্তার  

বন্দরে অপারেশন ডেবিল হান্ট অভিযানে মদনপুর ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি কবির হোসেন (৪৮)কে গ্রেপ্তার করেছে ধামগড় ফাঁড়ি পুলিশ।

গ্রেপ্তারকৃত কবির হোসেন বন্দর উপজেলার ফুলহর এলাকার মৃত জয়নাল আবেদীন মিয়ার ছেলে। গ্রেপ্তারকৃতকে শুক্রবার (২২ আগস্ট) দুপুরে বন্দর থানার দায়েরকৃত ১৮(২)২৫ নং মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।

এর আগে গত বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে বন্দর থানার ফুলহরস্থ ভোজন বিলাশ রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলা ও বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে,গত ৫ আগস্ট ২০২৪ ইং সকাল ১১টায় বন্দর থানার একরামপুরস্থ কদম রসুল কলেজের সামনে আওয়ামীলীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীসহ ধৃত শ্রমিকলীগ নেতা কবির হোসেন ও তার  দোসররা দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে

বৈষম্য বিরোধী আন্দোলনরত শিক্ষার্থী আশিককে হত্যার উদ্দেশ্য বেদম ভাবে পিটিয়ে ও কুপিয়ে জখম করে।