নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

০৯ ফেব্রুয়ারি ২০২৬

সিদ্ধিরগঞ্জে হাদি হত্যার বিচার দাবি ও হ্যাঁ ভোটের পক্ষে এনজিবির র‌্যালি

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৪৭, ৯ ফেব্রুয়ারি ২০২৬

সিদ্ধিরগঞ্জে হাদি হত্যার বিচার দাবি ও হ্যাঁ ভোটের পক্ষে এনজিবির র‌্যালি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নিউ জেনারেশন্স বাংলাদেশ (এনজিবি)’র উদ্যোগে হ্যাঁ ভোটের প্রচারণায় লিফলেট বিতরণ করা হয় এবং শহীদ ওসমান হাদী হত্যার বিচার চেয়ে শান্তিপুর্ণ র‌্যালি করা হয়েছে। 

এই কর্মসূচিতে অংশ নিয়েছে আদমজীনগর সরকারী এম ডব্লিউ কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষ। এনজিবির কেন্দ্রীয় আহ্বায়ক মেহরাব হোসেন প্রভাতের নেতৃত্বে সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় কদমতলী পুল থেকে র‌্যালিটি শুরু হয়ে আদমজীনগর সোনামিয়া মার্কেট প্রদিক্ষন করে সিদ্ধিরগঞ্জ থানার সামনে গিয়ে শেষ হয়েছে। 

এসময় সিদ্ধিরগঞ্জ থানার সামনে কিছুক্ষণ অবস্থান নিয়ে শহীদ ওসমান হাদী হত্যার বিচার চেয়ে স্লোগান দেয়া হয়। র‌্যালি থেকে গণভোটে হ্যাঁ ভোটের প্রচারণা চালানো হয় এবং জনসচেতনতার জন্য লিফলেট বিতরণ করা হয়। 

র‌্যালিতে অংশ নেয়া শিক্ষার্থীদের হাতে ছিল শহীদ ওসমান হাদী এবং আবরার ফাহাদ হত্যার বিচার চাওয়ার ব্যানার ও ফেস্টুন। 

এনজিবির আহ্বায়ক মেহরাব হোসেন প্রভাত জানান, ভোট আমাদের অধিকার এবং আমরা ১২ই ফেব্রুয়ারী আমাদের অধিকার ফিরে পেতে চলেছি। আমরা কোনো রাজনৈতিক দল নই, বরং সমাজের সচেতন অংশ হিসেবে আমরা চাই দেশে একটি স্থিতিশীল গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকুক।

 আমরা জনপদে সাধারণ মানুষকে সচেতন করছি যেন তারা তাদের ভোটাধিকার সম্পর্কে সজাগ থাকেন এবং যেকোনো ধরনের ভোট কারচুপি, কেন্দ্র দখল বা পেশিশক্তির ব্যবহারের বিরুদ্ধে আমরা সোচ্চার থাকব।

তিনি আরও বলেন, যুগে যুগে এ দেশকে বাঁচাতে ও রক্ষায় জীবন দিয়েছে শত শত তরুণেরা। আবরার ফাহাদ, শহীদ ওসমান হাদী কোনো বিচ্ছিন্ন নাম নয়, বরং একটি আদর্শের নাম, একটি সাহসের নাম।
 যাকে অত্যন্ত নির্মমভাবে আমাদের মাঝ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

শহীদ ওসমান হাদীর রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। যদি দ্রুত সময়ের মধ্যে খুনিদের গ্রেফতার করা না হয়, তবে আমরা সাধারণ জনগণকে সাথে নিয়ে রাজপথে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। ন্যায়বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের এ লড়াই চলবে।
 

সম্পর্কিত বিষয়: