নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

১৬ ফেব্রুয়ারি ২০২৬

সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংকি থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:০৩, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংকি থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

সিদ্ধিরগঞ্জে একটি নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংকি থেকে অজ্ঞাত এক নারীর (৩০) ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১১টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সিদ্ধিরগঞ্জের ২ নম্বর ওয়ার্ডের মিজমিজি দক্ষিণ সাহেবপাড়া এলাকার শাহনাজ বেগমের নির্মাণাধীন পরিত্যক্ত বাড়ির সেফটি ট্যাংকি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ওই নারীর পরনে একটি কালো রঙের বোরকা ছিল।

স্থানীয়রা জানান, নির্মাণাধীন বাড়ির আশেপাশে প্রচুর দুর্গন্ধ ছড়িয়ে পড়লে এলাকাবাসী ধারণা করে সেফটি ট্যাংকের মধ্যে কোনো মানুষ মরে পড়ে আছে। লাশের দুর্গন্ধে বাড়ির ভেতরে গিয়ে সেফটি ট্যাংকের মধ্যে লাশ দেখতে পেয়ে পুলিশের খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, সম্ভবত লাশটি ৭/৮ দিন পূর্বের হবে তাই ক্ষতবিক্ষত হয়ে গেছে। ফিঙ্গার প্রিন্ট ম্যাচিংয়ের জন্য সিআইডি ও পিবিআই-এর টিম কাজ করছেন কিন্তু লাশটি ক্ষতবিক্ষত হয়ে যাওয়ায় ফিঙ্গারপ্রিন্ট ম্যাচিং হচ্ছে না বলে ওসি জানান।