নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০১ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লায় এনসিপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৪

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১২:০৬, ২২ ফেব্রুয়ারি ২০২৬

ফতুল্লায় এনসিপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৪

ফতুল্লায় চাঁদাবাজির অভিযোগে এনসিপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ৪ জন আহত হয়েছে।

শনিবার বিকাল থেকে রাত পর্যন্ত ফতুল্লার পঞ্চবটি গুলশান রোড এলাকায় ইয়াসিন আরাফাত ও আলিফ গ্রুপের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা এনসিপির সংগঠক আলিফ বলেন, ইয়াসিন আরাফাতের কোনো পদ-পদবি নেই। সে নির্বাচনের সময় আমাদের সঙ্গে ছিল। এখন পঞ্চবটি মোড়ে ফুটপাতে চাঁদাবাজি করে। 

এ বিষয় প্রতিবাদ করায় আরাফাত আমাদের এনায়েতনগর ইউনিয়ন এনসিপির সংগঠক বিপ্লবকে তাদের রোলিং মিলে নিয়ে এলোপাতাড়ি মারধর করে। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।

এদিকে অভিযোগ অস্বীকার করে ইয়াছিন আরাফাত জানান, তিনি পঞ্চবটি এলাকার এমদেদিয়া রোলিং মিলের মালিক। শনিবার বিকালে আলিফের নেতৃত্বে সাব্বির, বিপ্লব, সিয়াম, রাসেলসহ একদল সন্ত্রাসী তার মিলে এসে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। 

চাঁদা না পেয়ে তাদের প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ চারজনকে মারধর করে এবং ২৪ ঘণ্টার মধ্যে চাঁদা না দিলে রোলিং মিল জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়ে চলে যায়। এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে।

উভয়পক্ষের পালটাপালটি অভিযোগের বিষয় জানতে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ডিউটি অফিসারের ফোন নম্বরে একাধিক কল দিলেও কাউকে পাওয়া যায়নি।