নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

২৩ ফেব্রুয়ারি ২০২৬

বন্দরে বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩  

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:২৬, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

বন্দরে বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩  

বন্দরে বিশেষ অভিযানে ৩৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ধৃতরা হলো বন্দর থানার চৌরাপাড়া এলাকার আব্দুল হাই মিয়ার ছেলে জুয়েল (৩৮) একই থানার দক্ষিণ লক্ষনখোলা এলাকার মৃত আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে মাহবুবুর রহমান (৪৫) ও কুশিয়ারা এলাকার আলী আহাম্মদ মিয়ার ছেলে কাউছার (৩৭)।

এ ব্যাপারে  উপ পরিদর্শক আব্দুল মোতালিব ভূঞা বাদী হয়ে উল্লেখিত মাদক ব্যবসায়ীদের আসামী করে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ২১(২)২৬। ধৃতদের সোমবার (২৩ ফেব্রুয়ারী) দুপুরে উল্লেখিত মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে গত রোববার, (২২ ফেব্রুয়ারী) রাত ৮টায় বন্দর থানার দক্ষিন লক্ষনখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্বপাশে মৃত কাদের মুন্সী পরিতাক্ত জায়গায় ইয়াবা ক্রয় বিক্রয় করার সময়ে বিশেষ অভিযান চালিয়ে উল্লেখিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।  
 

সম্পর্কিত বিষয়: