নারায়ণগঞ্জের বন্দরে মব সৃষ্টি করে পুলিশ হেফাজত থেকে ছিনতাইকারি ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনায় ৫ জনক গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের চুনাভূরা এলাকার মৃত মেজবাউদ্দিনের ছেলে কাউসার (৪৫) একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে ইসতিয়াক (১৮) একই থানার একই ইউনিয়নের ঘারমোড়া এলাকার মাসুদ রানা ছেলে আলী আজগর (২৫) একই ইউনিয়নের শুভকরদী এলাকার সামছুল মিয়ার ছেলে শাহীন (৪৫) ও একই ইউনিয়নের চুনাভূরা এলাকার কামাল মিয়ার ছেলে মানিক (২৩)।
এ ব্যাপারে মদনগঞ্জ ফাঁড়ী উপ পরিদর্শক জামাল উদ্দিন বাদী হয়ে গ্রেপ্তারকৃত ৫ আসামীসহ ৩০ জনকে আসামী করে বন্দর থানায় এ মামলা রুজু করে। যার মামলা নং- ৩৫(৩)২৬ ধারা- ১৪৩/ ২২৪/ ৩৪২/ ৩৫৩/ ৫০৬ পেনাল কোড ১৮৬০। ধৃতদের উল্লেখিত মামলায় মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত সোমবার (১৬ মার্চ) রাত সাড়ে ৯টায় বন্দর উপজেলা কলাগাছিয়া ইউনিয়নের চুনাভূরা হোসানিয়া মাদ্রাসা সংলগ্ন পাঁকা রাস্তার সামনে এ ঘটনাটি ঘটে।
জানা গেছে, গত সোমবার রাত ৯টায় ৫০ মিনিটে জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে জনতা কর্তৃক ছিনতাইকারি আটক করার খবর পেয়ে মদনগঞ্জ ফাঁড়ী পুলিশ বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের চুনাভূরা এলাকার একটি পরিত্যক্ত ক্লাবে আসে। পরে রাত সাড়ে ১০টায় উল্লেখিত পুলিশ উত্তেজিত জনতার কাছ থেকে আটককৃত ছিনতাইকারী ওমর ফারুককে পুলিশ হেফাজতে নিয়ে গাড়ী যোগে থানার উদ্দেশ্যে রওনা দিলে ঘটনার রাত ১১টায় ধৃত কাউসার, ইসতিয়াক, আলী আজগর, শাহীন, মানিকসহ অজ্ঞাত নামা ২০/২৫ জন দুষ্কৃতিকারী মব সৃষ্টি করে পুলিশের কাজে বাধা প্রদানসহ পুলিশ হেফাজত থেকে আসামী ছিনিয়ে নেওয়ার চেষ্টা উদ্বত আচরন করে।
বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশ্রাফ উদ্দিন জানান, পুলিশের কাজে বাধা প্রদানের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়। পলাতক আসামীদের গ্রেপ্তারের জন্য চুনাভূরা এলাকায় পুলিশি অভিযান অব্যহত রয়েছে।


































