নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

২৩ জুন ২০২৬

হত্যা মামলায় বন্দরে চাঁন মিয়া গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:০৮, ২২ জুন ২০২৬

হত্যা মামলায় বন্দরে চাঁন মিয়া গ্রেপ্তার

 ঢাকার যাত্রাবাড়ী থানায় দায়ের করা এক হত্যা মামলার আসামি চাঁন মিয়া (৫৮)কে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।

সোমবার (২২ জুন) রাত ৮টার দিকে বন্দর উপজেলার ১ নম্বর খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত চাঁন মিয়া বন্দর থানার খানবাড়ি এলাকার মৃত হাজী সুবেদ আলীর ছেলে। তিনি স্থানীয়ভাবে জাতীয় পার্টির (জাপা) রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকার যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে আটক করা হয়েছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলার আসামি হিসেবে চাঁন মিয়াকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেপ্তারকৃত চাঁন মিয়া বন্দর থানা হেফাজতে ছিলেন।

সম্পর্কিত বিষয়: