নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

০৯ আগস্ট ২০২৬

ইসদাইরে কিশোর গ্যাং নিয়ে ফেরদৌস বাহিনীর সশস্ত্র মহড়া, জনমনে আতঙ্ক

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:৪৯, ৮ আগস্ট ২০২৬

ইসদাইরে কিশোর গ্যাং নিয়ে ফেরদৌস বাহিনীর সশস্ত্র মহড়া, জনমনে আতঙ্ক

নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর এলাকার স্থানীয় কিশোর গ্যাং, মাদক সম্রাট সন্ত্রাসী ফেরদৌস ও তার বাহিনী প্রায়ই দেশীয় অস্ত্র নিয়ে মহড়া, চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এসব স্থানীয় অপরাধ চক্রের তৎপরতার কারণে সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ও অসন্তোষ বিরাজ করছে, যার প্রতিবাদে এলাকাবাসী বিভিন্ন সময় বিক্ষোভ মিছিল ও মানববন্ধনও করেছেন। তবে, কার্যত আইন প্রয়োগকারী সংস্থাও এসব গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে এদের নিয়ন্ত্রণে আনতে পারেনি! যার ফলশ্রুতিতে, শুক্রবার (৮ আগস্ট) বিকেলে ৫০ থেকে ৮০ জনের একটি বিশাল গ্যাং নিয়ে ইসদাইরে সশস্ত্র মহড়া দেয়  সন্ত্রাসী ফেরদৌস ও তার বাহিনীর সদস্যরা।

 

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মাসদাইরের শীর্ষ সন্ত্রাসী ফেরদৌস ও তার বাহিনীর ৫০ থেকে ৬০ জন সদস্য এবার নগরীর চাষাঢ়া রেলস্টেশন ও ফতুল্লার ইসদাইর এলাকায় তান্ডব চালিয়েছে। এ সময় ২টি দোকানের মালিক, সাধারণ পথচারীসহ ৫ জন এলোপাতাড়ি ছুরির আাঘাতে গুরুতর আহত হয়। এছাড়াও, ফেরদৌসের সাথে থাকা পিস্তল দিয়ে রেলস্টেশনের নির্মাণাধীন প্লাটফর্মে ৩ রাউন্ড ফাঁকা গুলি করার কথাও জানিয়েছে পথচারীরা।