নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২০ সেপ্টেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৪ সদস্য গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৫:০৫, ২০ সেপ্টেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৪ সদস্য গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ও অঙ্গসংগঠনের চারজন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইউলুপ সংলগ্ন পাকা রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত পরিচালিত অভিযানে সন্ত্রাস বিরোধী আইনের মামলার এজাহারনামীয় ও মিছিলের সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে এসব আসামিদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—ভোলার ইলিশা এলাকার মৃত মোতাহার হোসেন হাওলাদারের ছেলে মো. মফিজুর (৪০), বর্তমানে সিদ্ধিরগঞ্জের সিআইখোলা এলাকার ভাড়াটিয়া; বঙ্গবন্ধু পরিষদের সক্রিয় সদস্য সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুন্ডার নূর মোহাম্মদের ছেলে রুহুল আমিন (৪৮); তাঁতী লীগের সক্রিয় সদস্য বরিশালের মুলাদির মো. মিজানের ছেলে মো. রুবেল (২৮), বর্তমানে সিদ্ধিরগঞ্জের আদমজী সোনা মিয়া মার্কেট এলাকার বাসিন্দা; এবং স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় সদস্য মিজমিজি তেরা মার্কেট এলাকার সিদ্দিক মিয়ার ছেলে মো. সোহেল (৪২)।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিরা নিষিদ্ধ সংগঠনের ব্যানারে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা ও মিছিলে সক্রিয় ভূমিকা পালন করে আসছিল। রবিবার আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।