ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর নিয়ন্ত্রিত বন্দর থানা পশ্চিম শাখার উদ্যোগে তৃণমূল প্রতিনিধি সম্মেলন ও সদস্য তারবিয়াত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় আইসিএবি কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বন্দর থানা পশ্চিম শাখার সভাপতি মুহাম্মাদ জিহাদ হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ নাজমুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ ইব্রাহীম খলীল। প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি জাহিদুল ইসলাম মোল্লা।
সম্মেলনে তৃণমূল পর্যায়ের প্রতিনিধিদের সাংগঠনিক কার্যক্রম, সদস্যদের তারবিয়াত, দায়িত্বশীলদের দক্ষতা বৃদ্ধি এবং সাংগঠনিক উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।
এ সময় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।


































