নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২৪ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে আওয়ামীলীগ নেতা খায়ের গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৮:১৯, ২৪ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে আওয়ামীলীগ নেতা খায়ের গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে বিশেষ অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় স্থানীয় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম খায়ের (৫১)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে বন্দর থানার মদনগঞ্জ লক্ষারচর এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার জাহাঙ্গীর আলম খায়ের নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের বন্দর থানার মদনগঞ্জের ২১৩ নম্বর এলসি রোড এলাকার মৃত জুলকদর মিয়ার ছেলে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার ‘খ’ সার্কেলের দীপংকর ঘোষের নেতৃত্বে বন্দরে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি জানান, বুধবার রাতে বন্দরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম খায়েরসহ বিভিন্ন মামলায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত বিষয়: