নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

১৫ অক্টোবর ২০২৬

রূপগঞ্জে পরিত্যক্ত দোকান থেকে ৫৯০ ইয়াবাসহ গ্রেপ্তার ৪

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:৩৬, ১৫ অক্টোবর ২০২৬

রূপগঞ্জে পরিত্যক্ত দোকান থেকে ৫৯০ ইয়াবাসহ গ্রেপ্তার ৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পরিত্যক্ত দোকানকোঠা থেকে ৫৯০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোর সাড়ে চারটার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের কামসাইর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কামসাইর মধ্যপাড়ার ইসমাইল মিয়া (২৮), তার বাবা আব্দুল জলিল মিয়া ও মা সুলতানা বেগম; মোল্লাপাড়ার মাসুদ রানা (২৫), তার বাবা মো. এমদাদুল হক ও মা মোরশেদা বেগম; টেকবাড়ির ফরহাদ মিয়া (২২), তার বাবা মৃত নান্নু মিয়া ও মা লিপি বেগম এবং বড়বাড়ির ওসমান গনি (২৭), তার বাবা মৃত সাত্তার বেপারী ও মা হাজেরা বেগম। তারা সবাই রূপগঞ্জ থানার কামসাইর এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলমগীরের নেতৃত্বে পুলিশের একটি দল কামসাইর এলাকায় মো. ইসমাইল মিয়ার পরিত্যক্ত দোকানকোঠায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে ৫৯০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।