পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের দায়ে নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবস্থিত প্রবাসী কল্যান হসপিটালকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ পৃরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর বিভিন্ন ধারার আলোকে এ জরিমানা ধার্য করা হয়।
পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং এ সিদ্ধান্ত নেয়। পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের দেওয়া তথ্য-উপাত্ত ও সুপারিশের ভিত্তিতে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রবাসী কল্যান হাসপাতালটি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ফলপট্টি এলাকার কানন প্লাজায় অবস্থিত।
পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের দায়ে প্রতিষ্ঠানটির ওপর ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে বলে পরিবেশ অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।


































