নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২৯ অক্টোবর ২০২৬

বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২৩:৩০, ২৮ অক্টোবর ২০২৬

বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩

মাদক, কিশোর গ্যাং, ছিনতাইকারী ও অবৈধ অস্ত্র উদ্ধার সংক্রান্ত অভিযান পরিচালিত হয়েছে বন্দরে। বুধবার (২৮ অক্টোবর) পরিচালিত এই অভিযানে বন্দর থানা এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সেবনরত অবস্থায় ২ জন মাদকসেবী এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১ জনসহ মোট ৩ জন আসামিকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদকসহ যেকোনো অপরাধ দমনে বন্দর থানা পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।