নারায়ণগঞ্জের ফতুল্লায় ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোস্তাকিম (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
সোমবার (২ নভেম্বর) রাত ১১টা ১০ মিনিটে ফতুল্লা থানার আলীগঞ্জ এলাকার রেললাইন সংলগ্ন ইয়াছিনের চায়ের দোকানের সামনে পাকা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, এএসআই খলিল মিয়ার নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে মোস্তাকিমকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত মোস্তাকিম আলীগঞ্জ এলাকার বাসিন্দা। পুলিশ আরও জানায়, তার অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড (পিসিপিআর) যাচাই করে একাধিক মাদক মামলার তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


































