জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সাথে দুই শাখায় নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শিগগিরই শুরু করার কথা জানিয়েছে দলটি।
রোববার (১৬ আগস্ট) জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের অফিস সম্পাদক মাওলানা হেদায়েতুল ইসলাম স্বাক্ষরিত এক সাংগঠনিক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের খাস কমিটির সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এবং দলীয় গঠনতন্ত্রের ৫১ ধারার উপধারা-৫ অনুযায়ী দলের সভাপতির অনুমতিক্রমে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার কমিটি বিলুপ্ত করা হয়েছে।
এতে আরও বলা হয়, পরবর্তী সময়ে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর—উভয় শাখায় নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করা হবে। নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত দুই শাখার বর্তমান কমিটি বিলুপ্ত হিসেবে গণ্য হবে।


































