নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

২২ জুলাই ২০২৬

নারায়ণগঞ্জ কলেজ ও বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:১২, ২২ জুলাই ২০২৬

নারায়ণগঞ্জ কলেজ ও বিশ্ববিদ্যালয়ের  নবনির্বাচিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ কলেজ ও বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২২ জুলাই) কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট নবী হোসেন।

 

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের মাননীয় সংসদ সদস্য এবং নারায়ণগঞ্জ কলেজ ও বিশ্ববিদ্যালয়ের আজীবন সদস্য আলহাজ অ্যাডভোকেট আবুল কালাম।

 

সভায় নবনির্বাচিত গভর্নিং বডির সদস্যরা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়।

 

সভায় উপস্থিত সদস্যরা নারায়ণগঞ্জ কলেজ ও বিশ্ববিদ্যালয়কে একটি যুগোপযোগী ও আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সম্পর্কিত বিষয়: