নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২৩ জুলাই ২০২৬

সফুরা খাতুন বিদ্যালয়ের সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত সফর আলী ভূইয়া

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১২:০২, ২৩ জুলাই ২০২৬

সফুরা খাতুন বিদ্যালয়ের  সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত সফর আলী ভূইয়া

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত সফুরা খাতুন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সমাজসেবক সফর আলী ভূইয়া।

 

পুনরায় সভাপতি নির্বাচিত হওয়ায় গত ১৬ জুলাই দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক-শিক্ষিকাদের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন গোদনাইল প্রিপারেটরি স্কুলের সভাপতি জাকিয়া আলী ভূইয়া, সফুরা খাতুন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সিনিয়র শিক্ষক ফরিদা আক্তার, ওয়াহিদুর রহমান সরকার ও শাহিদা আক্তার, সহকারী শিক্ষক রেজওয়ানা আফরোজ, ডালিয়া রানী, মাহমুদুল করিম এবং কে. এম. শহীদুল ইসলামসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা।

 

অনুষ্ঠানে বক্তব্যে সফর আলী ভূইয়া বলেন, শিক্ষার মানোন্নয়ন, সুশাসন ও স্বচ্ছতা বজায় রেখে সবার সহযোগিতায় প্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে নেওয়ার জন্য তিনি কাজ করবেন।

 

তিনি আরও বলেন, "আমি আপনাদের সহযোগিতা চাই। যতদিন দায়িত্বে থাকব, ততদিন এই বিদ্যালয়ের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাব, ইনশাআল্লাহ।"

 

উপস্থিত শিক্ষক-শিক্ষিকারা আশা প্রকাশ করেন, সফর আলী ভূইয়ার নেতৃত্বে বিদ্যালয়টি ভবিষ্যতে শিক্ষার মান, অবকাঠামোগত উন্নয়ন এবং সহশিক্ষা কার্যক্রমে আরও সমৃদ্ধ হয়ে উঠবে।

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন